মোঃ আব্দুর রহিম খান, ত্রিশাল প্রতিনিধি:
ময়মনসিংহ জেলার ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী এমপি ।
৪ এপ্রিল শনিবার এই দুই প্রতিমন্ত্রী ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখেন।
এই বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে এই দুই মন্ত্রীর সঙ্গে ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিন্ডিকেট সদস্য জনাব ডা. মাহবুবুর রহমান লিটন এমপি ।
এই সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা অভিনন্দন জানান।
পরবর্তীতে উপাচার্যের কার্যালয় সংলগ্ন কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আগত দুই প্রতিমন্ত্রীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এই সময় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস, একাডেমিক কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নসংক্রান্ত বিভিন্ন তথ্য প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মো. হাফিজুর রহমান।
কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনায় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অতিথীদের মাধ্যমে সরকারের সহযোগিতা কামনা করেন। জবাবে বাংলাদেশ সরকারের দুই প্রতিমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
এ সময় স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন এমপি বলেন, স্বল্প সময়ের জন্য হলেও দুজন গুরুত্বপূর্ণ প্রতিমন্ত্রীকে এই বিশ্ববিদ্যালয় পরিদর্শনের সুযোগ করে দিতে পেরেছি। ভবিষ্যতে অন্য কোনো অনুষ্ঠানে তাদের অতিথি হিসেবে আবারও নিয়ে আসার চেষ্টা করব ইন-শা-আল্লাহ্ ।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ.এইচ.এম. কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমানসহ এই বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান, দপ্তরপ্রধান, প্রক্টর, প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬