জামালপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

Date:

spot_img

মাহমুদুল হাসান রিয়াদ, জামালপুর : জামালপুরের মাদারগঞ্জে থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সাবেক ইউপি সদস্য মাসুদুর রহমান মাসুদকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১ এপ্রিল) বিকালে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বীর সগুনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাসুদুর রহমান মাসুদ কড়ইচড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন।

জানা গেছে , গত শনিবার বিকালে শিশুটিকে বাড়িতে একা রেখে শিশুটির মা তার দেবরকে রাস্তায় এগিয়ে দিতে যান।

পরে সেখান থেকে তিনি তার জেঠা শ্বশুরের বাড়িতে যান। এই সুযোগে শিশুটির প্রতিবেশী দাদা মাসুদুর রহমান মাসুদ মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করেন। এই কথা কাউকে বললে মেরে ফেলার হুমকিও দেন শিশুটিকে। পরে শিশুটি কান্না করে তার মাকে সব খুলে বলে।

এ ঘটনায় শনিবার রাতেই শিশুটির মা বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে গতকাল বুধবার অভিযুক্ত মাসুদকে তার ভায়রা ভাইয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করে।

মাদারগঞ্জ মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, অভিযুক্ত মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে জামালপুর আদালতে পাঠানো হবে।।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...