যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইউক্রেন থেকে গম রপ্তানি শুরু

Date:

spot_img

যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো ইউক্রেন থেকে গম রপ্তানি শুরু হলো। এরই মধ্যে গমবাহী একটি জাহাজ ইউক্রেনের বন্দর ছেড়েছে। জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চুক্তি সই হয়েছে। এর আওতায় মোট ১৪টি জাহাজ এখন পর্যন্ত ইউক্রেন ছাড়লো। কারণ এর আগে ১২টি জাহাজ অন্য খাদ্য পণ্য নিয়ে ইউক্রেন ছাড়ে। শুক্রবার (১২ আগস্ট) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।

মন্ত্রণালয়টি জানিয়েছে, বেলিজ-পতাকাবাহী সোরমোভস্কি তিন হাজার ৫০ টন গম নিয়ে ইউক্রেনের চোরনোমর্স্ক বন্দর ছেড়েছে। এটির গন্তব্য তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় টেকিরদাগ প্রদেশ।

 

তাছাড়া মার্শাল দ্বীপ-পতাকাবাহী স্টার লরা ৬০ হাজার টন ভুট্টা নিয়ে ইরানের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। জাহাজটি ইউঝনি শহরের পিভডেনি বন্দর থেকে ছেড়েছে।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর কৃষ্ণ সাগরের সব বন্দর থেকে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তবে কয়েক দিন আগে থেকে শস্যবাহী জাহাজ ইউক্রেন ছাড়লেও এটিই গমের প্রথম চালান। বিশ্বের এক তৃতীয়াংশ গমের চাহিদা পূরণ হয় দেশ দুইটি থেকে।

গত মাসে হওয়া চুক্তির আওতায় সোমবার (১ আগস্ট) ইউক্রেনের ওডেসা বন্দর ছাড়ে শস্যবাহী প্রথম জাহাজ। রাশিয়ার হামলার পর সাগর পথে এত দিন ইউক্রেনের শস্য রপ্তানি বন্ধ ছিল।

সিয়েরা লিওনের পতাকাবাহী পণ্য বোঝাই প্রথম জাহাজ রেজোনি লেবাননের উদ্দেশ্যে ওডেসা বন্দর ছাড়ে। জাতিসংঘ এক বিবৃতিতে জানায়, জাহাজটিতে ২৬ হাজার টন ভুট্টা ছিল।

 

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...