মধ্যপ্রাচ্যের যুদ্ধে শাহরুখের ‘কিং’ সিনেমার শুটিং বাতিল

Date:

spot_img

বিনোদন ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের আঁচ পড়েছে বলিউডে। নিরাপত্তার কারণে দুবাইয়ের মরুভূমিতে সুপারস্টার শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’-এর শুটিং বাতিল করেছেন নির্মাতারা। জানা যায়, আউটডোর লোকেশনের বদলে এখন মুম্বাইয়ের স্টুডিওতেই তৈরি হচ্ছে বিশাল মরুভূমি।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনযায়ী, ৯ এপ্রিল থেকে দুবাইয়ের মরুভূমিতে ক্যামেরা বন্দি হওয়ার কথা ছিল বলিউড বাদশাহ শাহরুখ খান, সুহানা খান ও অনিল কাপুরের হাই-ভোল্টেজ অ্যাকশন সিকোয়েন্স। কিন্তু মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি আর নিরাপত্তার ঝুঁকি—সব হিসাব নিকাশ বদলে দিয়েছে মুহূর্তেই।

আন্তর্জাতিক গণমাধ্যমে ইরান-ইসরাইল উত্তেজনার খবর যখন তুঙ্গে, ঠিক তখনই পরিচালক সিদ্ধার্থ আনন্দ ও সিনেমার টিম নিরাপত্তার প্রশ্নে কোনো আপস না করার সিদ্ধান্ত নেন। ফলে দীর্ঘ প্রস্তুতির পরও বাতিল করা হয় দুবাইয়ের শুটিং শিডিউল।

দুবাইয়ের সেই বিশাল ক্যানভাস এখন উঠে আসছে মুম্বাইয়ের ভিলে পার্লের একটি স্টুডিওতে। সেখানেই রাতারাতি তৈরি হচ্ছে কৃত্রিম মরুভূমি।

নির্মাতাদের দাবি, সেটের কারিশমায় পর্দার স্কেল বা ভিশনে কোনো কমতি হবে না; উল্টো ইনডোর শুটিং হওয়ায় অ্যাকশন কোরিওগ্রাফি আর লাইটিংয়ের ওপর নিয়ন্ত্রণ থাকবে আরও নিখুঁত।

অবশ্য ‘কিং’-এর যাত্রাপথ শুরু থেকেই ছিল চ্যালেঞ্জিং। ২০২৫-এর মে মাসে শুটিং শুরুর পর বড় একটি জেল সিকোয়েন্স শেষ হতেই হোঁচট খেতে হয়েছিল। জুলাইয়ে গোল্ডেন টোব্যাকো ফ্যাক্টরিতে অ্যাকশন দৃশ্য করতে গিয়ে শাহরুখের ইনজুরি আর ছয় সপ্তাহের বিরতি—সব সামলে আবারও ছন্দে ফিরছিল সিনেমাটি।

এরইমধ্যে ইউরোপে অভিষেক বচ্চনের সাথে কিং-এর অ্যাকশন দৃশ্যে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ের খবর সিনেমাটির বিশালত্বের জানান দিচ্ছে।

বড় পর্দায় শাহরুখ-সুহানা জুটির অভিষেক আর এক দুর্ধর্ষ অ্যাসাসিনের গল্প—সব মিলিয়ে বছরের সবচেয়ে বড় চমক হিসেবে ধরা হচ্ছে ‘কিং’কে। সব বাধা পেরিয়ে আগামী ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্যেই এগোচ্ছে পুরো টিম।

 

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...