ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ সদর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে সদর উপজেলার বদরের মোড় এবং সেহড়া মুন্সিবাড়ী রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
অভিযানে বদরের মোড়ে একটি মুদির ও কনফেকশনারি দোকানে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন প্রদর্শন এবং মেয়াদোত্তীর্ণ বেকারি খাদ্য বিক্রির দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া সেহড়া ডি বি রোডের “বিউটি সুইট মিট এন্ড বেকারি” নামক প্রতিষ্ঠানে বেকারি পণ্যের প্যাকেটে মেয়াদ উল্লেখ না থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মাহবুব আলম শরীফ এবং নাটাবের প্রতিনিধি রবিউল ইসলাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬