আলী আহসান রবি :
ঢাকা, ৩১ মার্চ ২০২৬
বাংলাদেশে নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত (নয়াদিল্লিতে নিবাসী) জনাব কেভিন কেলি আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিসেস শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তিনি প্রতিমন্ত্রীকে তাঁর দায়িত্ব গ্রহণ উপলক্ষে উষ্ণভাবে অভিনন্দন জানান এবং বর্তমান সরকারের অধীনে বাংলাদেশ-আয়ারল্যান্ড সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে আস্থা প্রকাশ করেন।
উভয় পক্ষ পারস্পরিক লাভজনক অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এবং বাণিজ্য, উন্নয়ন অংশীদারিত্ব, শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি, সেইসাথে কনস্যুলার ও অভিবাসন সংক্রান্ত বিষয়ে সহযোগিতার নতুন পথ অন্বেষণ করেছে। তারা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উভয় ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার বিষয়েও আলোচনা করেছেন। প্রতিমন্ত্রী ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের (২০২৬-২৭) সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতার সমর্থনে আয়ারল্যান্ডের কাছে অনুরোধ জানিয়েছেন। উভয় পক্ষ শান্তি, স্থিতিশীলতা এবং বর্ধিত আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বের ওপর জোর দিয়ে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬