তুহিন ফরাজী, ভোলা প্রতিনিধি
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন এলাকায় সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক হেলালউদ্দিনের নামে দায়ের করা মামলাকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিকসহ সচেতন মহল।
জানা গেছে, হাকিমুদ্দিন এলাকায় সংঘটিত মারামারির ঘটনার সময় সাংবাদিক হেলালউদ্দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তিনি ওই সময় তজমুদ্দিন উপজেলায় একটি সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত ছিলেন। এরপরও তাকে আসামি করে মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন পেশাদার সাংবাদিককে হয়রানি ও তার পেশাগত দায়িত্ব পালনে বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে এ ধরনের মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তারা অবিলম্বে এ মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
সচেতন মহলের মতে, এ ধরনের ভিত্তিহীন মামলা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য হুমকি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানান।
এ বিষয়ে অভিযুক্ত সাংবাদিক হেলালউদ্দিন জানান, ঘটনার সময় তিনি তজমুদ্দিনে দায়িত্ব পালন করছিলেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি এই মিথ্যা মামলা থেকে অবিলম্বে অব্যাহতি চান।
সংশ্লিষ্টদের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধ করতে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬