জলঢাকায় ঝড় শিলা বৃষ্টিতে ফসল ও বসতবাড়ির ব‍্যাপক ক্ষতি

Date:

spot_img

রাশেদুজ্জামান সুমন, জলঢাকা নীলফামারী প্রতিনিধি :

নীলফামারীর জলঢাকায় চৌত্রের ঝড়, শিলা বৃষ্টিতে মৌসুমী ফসল ও সহস্রাধিক বাড়ি ঘরের ব‍্যাপক ক্ষতি হয়েছে। শুক্রবার দিবাগত মধ্যে রাতে দুই ঘন্টা ঝড় ও শিলা বৃষ্টির দাপট চালায়। এসময় শিলা বৃষ্টিতে শতশত বাড়ির টিনের চালা ফুটো হয়েছে । ফসলের ক্ষেত শিলার আঘাতে থুবড়ে যায়। ঝড়ের কারণে বসত ঘর, গাছপালা উপরে যায় এবং ভুট্টার ক্ষেত নষ্ট হয়ে গিয়েছে।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে লক্ষ্য করা যায়, কোথাও ঘর পড়ে গেছে, কোথাও গাছ উপরে গেছে, কারও ভুট্টার ক্ষেত শুয়ে পড়েছে, কারও ঘরের টিনের চালা ফুটো হয়ে গেছে। শাক সবজি সহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে যাচ্ছে। পৌর শহরের আইডিয়াল কলেজ পাড়া এলাকার বৃদ্ধ আব্দুল মজিদ জানান,” আমি ঝালমুড়ি বিক্রি করে আট জনের সংসার চালাই। রাতের পাথর ( শিলা) আমার দুটি ঘরের টিন ফুটো করে দিয়েছে। সারারাতই পানি পড়েছে এজন্য ঘুমাতে পারিনি। এখন কিভাবে এই ঘর ঠিক করব জানিনা। আমাদের এলাকার প্রাই সবার ঘরের একি অবস্থা ‘ গোলমুন্ডা এলাকার মশিউর রহমান বলেন আমার ভুট্টা ক্ষেত বাতাসে শুইয়ে দিয়েছে। এতদিন কষ্ট করলাম কেবল ফল বের হয়েছে। এই হঠাৎ ঝড়ের কারণে সর্বনাশা হয়ে গেল”। উপজেলা কৃষি অফিসার মিজানুর রহমান জানান, ঝড়ের কারণে প্রায় পঞ্চাশ হেক্টর জমির ভুট্টা ক্ষেত নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হবে”।বাংলা বছরের শেষের দিকে এই হঠাৎ ঝড় বৃষ্টি মানুষের কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড় করিয়েছে। তারা স্থানীয় এমপি সহ উপজেলা প্রশাসনের সু দৃষ্টি কামানা করেন।

রাশেদুজ্জামান সুমন

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...