জেনেভায় আইএলও-র ৩৫৬তম গভর্নিং বডি সভায় যোগ দিচ্ছেন —– শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

Date:

spot_img

আলী আহসান রবি :

ঢাকা, ২৭ মার্চ ২০২৬:

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডি সভায় যোগ দিতে আজ ঢাকা ত্যাগ করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সভায় অংশগ্রহণের উদ্দেশ্যে আজ জেনেভায় পৌঁছাবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

বাংলাদেশের প্রতিনিধিদলের অন্যান্য সদস্যবৃন্দ ইতোমধ্যেই জেনেভায় পৌঁছে সভায় অংশগ্রহণ শুরু করেছেন, যাঁদের মধ্যে রয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদার, অতিরিক্ত সচিব ফাহমিদা আখতার, যুগ্ম সচিব মোঃ আবদুছ সামাদ আল আজাদ এবং উপসচিব ইসরাত জাহান কেয়া।

আজ সকালে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মন্ত্রী ঢাকা ত্যাগ করেন। ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে তাঁর জেনেভা পৌঁছানোর কথা রয়েছে। সফরসূচি অনুযায়ী, মন্ত্রী ও উপদেষ্টা আইএলও’র মূল অধিবেশন ছাড়াও বিভিন্ন দেশের শ্রমমন্ত্রী এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।

এই সভায় বাংলাদেশের শ্রম খাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক শ্রম মানদণ্ড বাস্তবায়নে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরা হবে। আগামী ৪ এপ্রিল ২০২৬ তারিখে প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...