
নিজস্ব প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান
স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাব।
আজ বৃহস্পতিবার (২৬ শে মার্চ) সকালে মুন্সিগঞ্জ সদর উপজেলার কাচারিতে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
ঔ এ সময় মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আনিছুর রহমান রলিন, কোষাধক্ষ্য দপ্তর সম্পাদক লিটন মাহমুদ, কোষাধক্ষ্য সুমন হোসেন, উপদেষ্টা সাইফুল্লাহ ভূঁইয়া, সাজিদ হোসেন, তুষার আহাম্মেদ, রাজ মল্লিক সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
নেতৃবৃন্দ বলেন, "শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন দেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে আমরা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ভূমিকা রাখতে
বদ্ধপরিকর।"
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬