আলী আহসান রবি :
২৩ মার্চ ২০২৬,
জাতীয় অর্থপেডিক্স ও পুনবার্সন প্রতিষ্ঠান–পঙ্গু হাসপাতালের দালাল ছিলেন দুলাল মিয়া। সেই দালাল নিজেই গড়ে তোলেন রাজধানীর শ্যামলীতে অবস্থিত ‘ডক্টর্স কেয়ার হসপিটাল’। সেখানে নেই কোনো চিকিৎসক অথচ চলছিল রোগীর অস্ত্রোপচার। অস্ত্রোপচারে অংশ নেন অষ্টম শ্রেণী পাশ করা এক কর্মচারি। এসব অভিযোগে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল অভিযান চালিয়ে হাসপাতালটি বন্ধ করে সিলগালা করে দেওয়ার নির্দেশ দেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চিকিৎসক ছাড়া রোগীর অস্ত্রোপচার, অপ্রয়োজনীয় বিপুল সংখ্যক ওষুধ দেওয়া ও অস্বাভাবিক বিল আদায়সহ নানা অনিয়মের অভিযোগে রাজধানীর শ্যামলীতে অবস্থিত ডক্টরস কেয়ার হাসপাতাল বন্ধ করে দিলো সরকার। আজ সোমবার (২৩ মার্চ) স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের নেতৃত্বে অভিযান চালানো হয় ওই হাসপাতালটিতে।
স্বাস্থ্যমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মাহমুদুল হাসান বলেন, হাসপতালটিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী দেখেন অপারেশন থিয়েটারে (ওটি) চিকিৎসকের পরিবর্তে অষ্টম শ্রেণী পাশ লোক রোগীদের অস্ত্রপাচার করছিল।
এছাড়া হাসপাতালটিতে সরকারের কোনো নিয়ম–কানুন কিছুই মানা হয়নি। এসব অভিযোগে হাসপাতালটি বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে,
এদিকে হাসপাতালটি বন্ধের ঘোষণা দেওয়ার পর সেখানে ভর্তিকৃত রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬