দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ছিঁড়ে উল্টে নদীতে পড়ে প্রাণ গেল ভাই-বোনসহ ৪ জনের, নিখোঁজ ২

Date:

spot_img

স্টাফ রিপোর্টার, মোঃ রিফাত আলী :

দেওয়ানগঞ্জ (জামালপুর):
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ভাসমান সেতু অতিরিক্ত মানুষের চাপে ছিঁড়ে উল্টে গেলে নদীতে ডুবে ভাই-বোনসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শনিবার বিকেলে দেওয়ানগঞ্জ মডেল থানার কাছাকাছি নদীতে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার রবিউল ইসলাম। নিহতরা হলেন উপজেলার ঝালুরচর এলাকার শের আলীর মেয়ে খাদিজা (১২) ও ছেলে আব্দুল মোতালেব (৬), ডাকাতিয়াপাড়া এলাকার জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০) এবং গামারিয়া এলাকার আবির (১৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে প্রতিবছর ওই ভাসমান সেতু ও আশপাশ এলাকায় দর্শনার্থীদের ব্যাপক ভিড় হয়। এবারও ঈদের দিন বিকেলে সেখানে শতাধিক মানুষের সমাগম ঘটে। দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও তা সংস্কার বা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। বিকেলে অতিরিক্ত চাপের মুখে হঠাৎ সেতুটি ছিঁড়ে উল্টে গেলে এর ওপর থাকা শতাধিক মানুষ নদীতে পড়ে যান।
এদের মধ্যে অনেকেই সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও কয়েকজন শিশু পানির স্রোতে ভেসে যায়। ঘটনাস্থলেই তিন শিশুর মৃত্যু হয়। পরে উদ্ধার তৎপরতা চালিয়ে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করেন। নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে তল্লাশি অব্যাহত রয়েছে।
দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুবিন খান বলেন, “ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করা হয়েছে। এখনো নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে।”

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...