সিটিটিসি কর্তৃক ১ হাজার ৯৯৪ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ চিহ্নিত এক মাদক কারবারি গ্রেফতার

Date:

spot_img

আলী আহসান রবি :

ঢাকা, ১৮ মার্চ ২০২৬

রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে ১ হাজার ৯৯৪ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ চিহ্নিত এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

গ্রেফতারকৃতের নাম-১। মোছাঃ রীনা বেগম (২০)।

সিটিটিসি সূত্রে জানা যায়, বুধবার (১৮ মার্চ) বিকাল আনুমানিক ০৫:০০ ঘটিকায় সিটিটিসি’র ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে খিলগাঁও থানা এলাকার দক্ষিণ গোরান হাওয়াই গলি এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার ৯৯৪ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ রীনা বেগমকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে মাদক বিক্রয়ের নগদ ৩২০৫০ টাকা উদ্ধার করা হয়।

সিটিটিসি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত মোছাঃ রীনা বেগম মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা হতে ইয়াবা এবং গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে ডিএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...