আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ও সীমান্ত ব্যাংক এর মধ্যে ক্রেডিট শিল্ড বীমা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

Date:

spot_img

সংবাদ বিজ্ঞপ্তিঃ আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এবং সীমান্ত ব্যাংক পিএলসি এর মধ্যে ক্রেডিট শিল্ড বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ১৫ মার্চ (রবিবার) সীমান্ত ব্যাংক পিএলসি এর প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ) এবং সীমান্ত ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ নুরুল আজিম চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সীমান্ত ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, এই চুক্তির মাধ্যমে সকল ক্রেডিট কার্ড হোল্ডারগণ এর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি, আস্থা লাইফের সাথে আমাদের এ বন্ধন বা সহযোগীতা গ্রাহকদের জীবনকে আরো নিরাপদ ও নিশ্চিন্ত করতে অগ্রণী ভূমিকা রাখবে। অপরদিকে, আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা বলেন, সীমান্ত ব্যাংক পিএলসি এর সাথে ক্রেডিট শিল্ড বীমা চুক্তির মাধ্যমে আস্থা লাইফের মূল কার্যক্রম গ্রাহকদের জন্য বীমা সেবা ও আর্থিক নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে একটি অন্যমাত্রা যোগ হলো। তিনি আরো বলেন, “সুরক্ষিত জীবনের প্রতিশ্রুতি” এই প্রতিপাদ্যে অঙ্গীকারবদ্ধ আস্থা লাইফ ইন্স্যুরেন্স; বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দক্ষ নেতৃত্ব ও ভাবাদর্শ যেমনঃ প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও গ্রাহক সেবা ইত্যাদির প্রতিফলন ঘটিয়ে অত্যন্ত উচুমানের দৃষ্টান্ত স্থাপনপূর্বক জীবন বীমার প্রতি সাধারণ মানুষের নির্ভরযোগ্যতা ও বিশ্বাস ফেরাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এছাড়া উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই চুক্তির মাধ্যমে সীমান্ত ব্যাংক পিএলসি এর সকল ক্রেডিট কার্ড হোল্ডারগণ আস্থা লাইফের গ্রুপ বীমার আওতায় জীবন বীমা কভারেজ পাবেন। পাশাপশি অনাকাঙ্খিত পরিস্থিতিতেও তাদের পরিবারগণের আর্থিক নিরাপত্তা বজায় থাকবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...