১৪ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৯০১ কোটি টাকা

Date:

spot_img

চলতি বছরের মার্চের প্রথম ১৪ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২২০ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ২৬ হাজার ৯০১ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এর মধ্যে গত তিনদিন (বৃহস্পতিবার থেকে শনিবার) প্রবাসী আয় এসেছে তিন হাজার ৪৬৪ কোটি ৮০ লাখ টাকা। 

আজ রোববার (১৫ মার্চ) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

আরিফ হোসেন খান বলেন, গত বছরের মার্চ মাসের প্রথম ১৫ দিনে প্রবাসী আয় এসেছিল ১৬২ কোটি ৫০ লাখ ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩৫ দশমিক ৭০ শতাংশ। অন্যদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ মার্চ পর্যন্ত প্রবাসী আয় এসেছে দুই হাজার ৪৬৫ কোটি ৮০ লাখ ডলার। গত অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ মার্চ পর্যন্ত প্রবাসী আয় এসেছিল দুই হাজার ১১ কোটি ৪০ লাখ ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ২২ দশমিক ৬০ শতাংশ।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...