ইসলামপুরে জমি বিরোধে নারী-শিশুর ওপর হামলা, গুরুতর আহত ৩ নারী

Date:

spot_img

এম.এইচ.রিয়াদ জামালপুর : জামালপুরের ইসলামপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তিনজন নারী গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বসতবাড়িতে ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাটের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর আনুমানিক ১২টার দিকে ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের দক্ষিণ চিনাডুলী এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জামিল উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী রাজা ফকির, হাফিজুর ফকির, লাল মিয়া ফকিরসহ তাদের পরিবারের সদস্যদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলছিল।এরই জেরে ঘটনার দিন অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ হয়ে তার বসতবাড়িতে প্রবেশ করে হামলা চালায়।

হামলায় জামিলা বেগম (৫৮), আজিরন বেগম (৬০) ও আসফুল বেগম (৩০) গুরুতর আহত হন। আহতদের মধ্যে জামিলা বেগমের মাথা ও হাতে লোহার রড দ্বারা গুরুতর আঘাত করে আক্রমণকারী রাজা ফকির এবং কানের গয়না কানের লতি ছিড়ে নিয়ে নেয় আক্রমণকারীর স্ত্রী সেলিনা আক্তার অনুরুপ ভাবে আজিরন বেগমের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ও কানের দুল ছিড়ে নেয় সায়েম ফকির এবং আসফুল বেগমের হাত ও মুখে আঘাত লাগে।

পরে তাদের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

অভিযোগে বলা হয়, হামলার সময় বসতঘরে ভাঙচুর করে প্রায় কয়েক লাখ টাকার ক্ষতি করা হয় এবং ঘরে থাকা নগদ প্রায় ৫ লক্ষ ৭৭ হাজার টাকা, স্বর্ণালংকার ও একটি গরু ও বাছুর নিয়ে যায় হামলাকারীরা এবং এই সময় ভুক্তভোগীদের একটি মোটরসাইকেল ভেঙে চুরমার করে আক্রমণকারীরা।

এ ঘটনায় রাজা ফকির, হাফিজুর ফকির, লাল মিয়া ফকিরসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০–১২ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

ভুক্তভোগীরা জানান, ঘটনার বিষয়ে থানায় গেলে পুলিশ আদালতে মামলা করার পরামর্শ দেয়। বর্তমানে আহতরা জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...