সাইফুল ইসলাম
‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না’ গানের এই লাইনগুলো বাস্তবে মিলে যায় টাঙ্গাইলের মধুপুরের আউশনারা ইউনিয়নের তরুণ যুবক হাবিব নিশোর জীবনের সঙ্গে।
তিনি নিজ ওয়ার্ডের পাশাপাশি আউশনারা ইউনিয়নের সাধারণ মানুষের সমস্যা সমাধানের সহযোগিতার জন্য এগিয়ে যান স্বার্থ ছাড়াই। সামাজিক কাজে তার অবদান অনস্বীকার্য। সবসময়ই তাকে কাছে পান স্থানীয়রা। সবার অভিমত যেকোন সমস্যায় নিজের সাধ্যমত উপকার করার চেষ্টা করেন তিনি।
হাবিব নিশো প্রতিনিয়ত সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে অবদান রাখছেন৷ কখনো তিনি রাস্তাঘাট পরিষ্কার করছেন, কখনো বা গাছে চড়ে গাছের ডালপালা পরিষ্কার করছেন। রাস্তার দুইপাশে ঝোপঝাড়, জঙ্গলও পরিষ্কার করছেন তিনি। রাস্তার ধারে থাকা সাইনবোর্ডগুলোও পরিষ্কার করছেন তিনি।
হাবিব নিশো বলেন, আমার সামর্থ্য অনুযায়ী সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। মানুষের উপকার করার চেষ্টা করি। অতীতে সব সময় যেভাবে মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি, শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমার বাকি জীবনটুকুও মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। দোয়া করবেন। মহান আল্লাহ পাক যেন মানুষের কল্যাণের ও সমাজের জন্য সর্বদা নিজেকে নিয়োজিত রাখার তৌফিক দান করেন। আমিন।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬