
সাইফুল ইসলাম
সম্প্রতি টাঙ্গাইলের মধুপুরে রাবার বাগানের জমি উদ্ধার অভিযানকালে একটি গারো পরিবার ক্ষতিগ্রস্ত হয়। মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের ধরাটি গ্রামের হতদরিদ্র শিবলী মাংসাং পরিবারকে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ৯টায় ঐ ক্ষতিগ্রস্ত পরিবারকে ১৬টি ঢেউটিন ও গৃহ নির্মাণ বাবদ মেরামত কাজে নগদ টাকা পৌঁছে দিলেন উপজেলা প্রশাসন।
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসনের সংসদ সদস্য, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের পরামর্শক্রমে এবং দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত এই সহায়তা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬