করোনায় আক্রান্ত হয়ে ঢামেকে ভর্তি মেনন

Date:

spot_img

করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১২ আগস্ট) দুপুর ১টার দিকে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন করোনা পজিটিভ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তিনি মেডিকেল-২ এর ১০৫ নম্বর কেবিনে রয়েছেন। করোনা ইউনিটের চিকিৎসকরা তাকে চিকিৎসা দিচ্ছেন। তিনি শারীরিকভাবে মোটামুটি ভালো আছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, রাশেদ খান মেনন করোনা পজিটিভ হয়ে হাসপাতালের ১০৫ নম্বর কেবিনে চিকিৎসাধীন আছেন।

 

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...