
বিশেষ প্রতিনিধি
শরিফ ওসমান হাদি হত্যা মামলার দুই অভিযুক্ত ভারতে গ্রেপ্তার হওয়ার পর তাদের দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ জোরদার করেছে বাংলাদেশ। এ বিষয়ে কূটনৈতিক পর্যায়ে কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
গতকাল সোমবার ঢাকা পুলিশ সদরদপ্তরের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, গ্রেপ্তার দুই আসামিকে বাংলাদেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে নিয়মিত যোগাযোগ চলছে। খুব শিগগিরই তাদের বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে রবিবার পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) জানায়, হাদি হত্যা মামলার দুই অভিযুক্ত রাহুল ওরফে ফয়সাল কিরম মাসুদ এবং আলমগীর হোসেনকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, হত্যাকাণ্ডের পর তারা সীমান্ত পেরিয়ে সেখানে গিয়ে আত্মগোপন করেছিল।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আগেই জানিয়েছিল, ফয়সাল এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও প্রধান অভিযুক্ত। পশ্চিমবঙ্গে দুই আসামির গ্রেপ্তারের ঘটনায় মামলার তদন্তে নতুন গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬