আন্তর্জাতিক নারী দিবসে ডেল্টা লাইফ এর আলোচনা সভা অনুষ্ঠিত

Date:

spot_img

বিশেষ বিজ্ঞপ্তিঃ আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির উদ্যোগে রোববার (০৮ মার্চ) কোম্পানির প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে কোম্পানিতে কর্মরত সকণ নারী অংশ নেন।

দিবসটির এ বছরের প্রতিপাদ্যবিষয় ছিল ‘দাও অর্জন করো নারীর অগ্রগতির জন্য সহযোগিতা ও অংশগ্রহণ’। বিষয়ের উপর সূচণা বক্তব্য রাখেন ইভিপি জৈবুনারা (অবলিখন) । শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিএমডি ও সিএফও মিলটন বেপারি এফসিএ, ডিএমডি ও গণ-গ্রামীণ বীমার প্রধান আনোয়ারুল হক, মুখ্য নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাধু, এফসিএমএ, এফসিএস।

প্রধান অতিথি কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য ও নির্বাহী কমিটির চেয়ারপারসন আদিবা রহমান (এসিআইআই-ইউকে) সকল নারী কর্মীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ডেল্টা লাইফ নারীদের জন্য কর্মপযোগী পরিবেশ তৈরী ও নারী ক্ষমতায়নে কাজ করে চলেছে।

নারীদের বক্তব্য, গিফট হ্যাম্পার প্রদান ও সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের সভাপতি সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও একচ্যুয়ারী আফরিন হক, এফআইএএ, সিএফএ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...