শাহবাগ থানা কর্তৃক ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার; গ্রেনেড নিষ্ক্রিয় করলো সিটিটিসি

Date:

spot_img

আলী আহসান রবি :

ঢাকা, ০৮ মার্চ ২০২৬

রাজধানীর শাহবাগ থানাধীন সুপ্রিম কোর্টের প্রধান ফটকের ডান পাশে বাউন্ডারির ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহবাগ থানা পুলিশ। পরে ছয়টি সাউন্ড গ্রেনেড সফলভাবে নিষ্ক্রিয় করেছে ডিএমপির সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট।

রবিবার (৮ মার্চ) দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকায় শাহবাগ থানাধীন সুপ্রিম কোর্টের প্রধান ফটকের ডান পাশে বাউন্ডারির ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়।

শাহবাগ থানা সূত্রে জানায়, রবিবার দুপুরে হাইকোর্টের পরিচ্ছন্নতা কর্মীরা পরিচ্ছন্নতা কার্যক্রম করার সময় শাহবাগ থানাধীন সুপ্রিম কোর্টের প্রধান ফটকের ডান পাশে বাউন্ডারির ভেতর অবিস্ফোরিত অবস্থায় ছয়টি সাউন্ড গ্রেনেড পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। শাহবাগ থানা পুলিশকে অবহিত করলে শাহবাগ থানার টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেগুলো উদ্ধার করে এবং সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে বিষয়টি অবহিত করে। গ্রেনেডগুলো উদ্ধারপূর্বক যথাযথ সতর্কতা অবলম্বন করে সোহরাওয়ার্দী উদ্যানে নিরাপদে নিষ্ক্রিয় করা হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...