প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে এক বক্তব্যে ঘোষণা করেছেন, বাংলাদেশ হবে এমন একটি দেশ যেখানে নারী ও পুরুষ সমান অধিকার ভোগ করবে।
প্রধানমন্ত্রী বলেন, “আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান মর্যাদা, সম্মান ও নিরাপত্তার সঙ্গে পরিবার, রাষ্ট্র ও সমাজে সক্রিয়ভাবে কাজ করবে। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও রাজনীতিতে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা আমাদের অঙ্গীকার।”
তিনি জানান, বিশ্বে জনসংখ্যার অর্ধেক নারী এবং তাদের রাষ্ট্র ও সরকারের মূলধারায় অন্তর্ভুক্ত না করলে উন্নয়ন সম্ভব নয়। বিশেষ করে অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া ঘরে-বাইরে নারীদের সুফল পৌঁছানো কঠিন।
প্রধানমন্ত্রী দেশের নারীর ক্ষমতায়নের ইতিহাসের উল্লেখ করে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া যুগান্তকারী ভূমিকা রেখেছিলেন। তিনি আরও বলেন, নারীদের বিনামূল্যে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা, ‘ফ্যামিলি কার্ড’ এবং আধুনিক শিক্ষাব্যবস্থা সম্প্রসারণের মাধ্যমে ক্ষমতায়ন নিশ্চিত করা হচ্ছে।
সরকার নারীর নিরাপত্তাকেও সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। প্রধানমন্ত্রী জানান, সাইবার বুলিং ও অনলাইন হয়রানি রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, “সমতা হোক অঙ্গীকার, মর্যাদা হোক বাস্তবতা, ক্ষমতায়ন হোক উন্নয়নের ভিত্তি।” প্রধানমন্ত্রী এই বিশেষ দিনে নারী ও কন্যাদের শুভেচ্ছা জানিয়ে গৃহীত সকল কর্মসূচির সফলতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬