নামাজ খানা আদর্শ সমাজ সেবা সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

Date:

spot_img

রশিদুল ইসলাম রিপন, লালমনিরহাট প্রতিনিধি

পবিত্র রমজান মাস উপলক্ষে লালমনিরহাট জেলার কুলাঘাট ইউনিয়নের ধাইরখাতা এলাকায় নামাজ খানা আদর্শ সমাজ সেবা সংগঠন-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে নামাজ খানা ঈদগাহ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী মোঃ মশিউর রহমান।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রুহানীনগর পরিচালনা পরিষদের পরিচালক মাওলানা আব্দুর রহমান কাসেমী (পীর সাহেব), যিনি ধর্মীয় আলোচনা ও দোয়া পরিচালনা করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, ব্যবসায়ী, সমাজসেবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবেরকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নুরনবী ইসলাম। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয় এবং পরে সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

আয়োজকরা জানান, সমাজে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে প্রতিবছর এ ধরনের দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...