‎কেন্দুয়ায় যুবদল  নেতা নূরে আলম জেসির উদ্যোগে   ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Date:

spot_img

মহিউদ্দিন সরকার, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি


‎নেত্রকোনার কেন্দুয়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক, মানবিক নেতা মোঃ নূরে আলম জেসি’র আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় নেত্রকোনা জেলা কেন্দুয়া উপজেলার ৩নং দলপা ইউনিয়নের বেখৈর হাটি বাজারে ইমাম হোটেলে প্রায় দুইশত নেতাকর্মীদের উপস্থিতিতে এই ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।

‎এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির তথ্য বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, সদস্য সোহরাব হোসেন, হাবিব কাঞ্চন, উপজেলা মহিলা দলের সভাপতি নাসিমা আক্তার মিনা, দলপা ইউনিয়ন যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

‎নূরে আলম জেসি একজন মানবিক ব্যক্তি। তিনি উপজেলার পৌর শহরসহ বিভিন্ন ইউনিয়নে সাধারণ মানুষের কল্যানে কাজ করেন। সবসময় মানুষের ভালবাসায় জাতীয়তাবাদের চেতনায় স্বচ্ছ ও সুন্দর পরিবেশ বজায় রাখতে সকলের সাথে মিলে মিশে থাকতে পছন্দ করেন।

‎রাজনৈতিক জীবনে তিনি কেন্দুয়া সরকারি কলেজ ছাত্র দল, উপজেলা ছাত্র দল ও বর্তমানে পৌর যুবদলের যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন সময় নির্যাতিত মানুষের পাশে থেকে দলের দুর্দিনে আন্দোলন সংগ্রামে সামনের সারিতে থেকে আন্দোলন করেছেন। জেল জুলুম হুলিয়া সহ সকল ধরনের নির্যাতন সহ্য করে (কেন্দুয়া- আটপাড়া) সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী সাহেবের সাথে কাজ করেছেন।

‎উন্নয়নের দিক দিয়ে তিনি তার নিজস্ব অর্থায়নে কেন্দুয়া উপজেলার বিভিন্ন কাঁচা রাস্তা সংস্করণ করে আসছেন।
‎ শীত কালে অসহায় ও দোস্ত দুর্দশাগ্রস্হ মানুষের কাছে শীতবস্ত্র বিতরণ, বর্ষাকালে ত্রান সামগ্রী বিতরণ, ঈদে ঈদ সামগ্রী বিতরণ, হিন্দু সম্প্রদায়ের মাঝেও বিভিন্ন পণ্য সামগ্রী বিতরণ করে আসছেন।

‎তাছাড়া স্কুল, মাদ্রাসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দান করে প্রতিষ্ঠানকে উন্নয়ন করার অব্যাহত রেখেছেন

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...