শেখ হাসিনা দেশে ফেরার আগেই দেয়ালের জঙ্গিবাদী গ্রাফিতি মুছে ফেলার ঘোষণা এম বি কানিজের

Date:

spot_img

আলী আহসান রবি :

শুক্রবার , ০৬ মার্চ, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-এক (নাসিরনগর) আসনের অপসারিত সংরক্ষিত জেলা পরিষদ সদস্য ও বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী এম বি কানিজ বলেছেন, মাননীয় নেত্রী দেশে পা রাখার আগেই শহরের দেয়ালে আঁকা জঙ্গিবাদ সংশ্লিষ্ট সব গ্রাফিতি মুছে ফেলা হবে।
তিনি জানান, শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে কেবল উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনা-এর ছবি ও নাম থাকবে। কারণ দেশের প্রতিটি উন্নয়নের সঙ্গে তাঁর নেতৃত্ব ও অবদান জড়িয়ে রয়েছে।
এম বি কানিজ বলেন, “নেত্রী দেশে ফিরে এসে যেন বাংলার জমিনে কোনো জঙ্গির ছবি না দেখেন—সেই লক্ষ্যেই আমরা কাজ শুরু করেছি। উত্তাল মার্চে শহর থেকে নগরে আমরা ‘জয় বাংলা’ এবং জননেত্রী শেখ হাসিনার নাম লিখে উন্নয়নের বার্তা ছড়িয়ে দেব।
তিনি আরও বলেন, মাননীয় নেত্রী দেশে ফিরে না আসা পর্যন্ত এ কার্যক্রম চলবে। বাংলাদেশ যুব মহিলা লীগের উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হবে বলেও তিনি উল্লেখ করেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...