নীলফামারীতে ফ্রিল্যান্সিং যাচাই-বাছাই পরীক্ষা অনুষ্ঠিত

Date:

spot_img

জুয়েল রানা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারী জেলার বেকার যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং তথ্যপ্রযুক্তি খাতে কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে সরকার কর্তৃক বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির আওতায় যাচাই-বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর এর উদ্যোগে পরিচালিত “শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক প্রকল্পের আওতায় এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

যুব উন্নয়ন কার্যালয়ের তত্ত্বাবধানে আয়োজিত এ পরীক্ষায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগ্রহী তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন। ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য যোগ্য প্রার্থী বাছাই করতেই এই লিখিত যাচাই-বাছাই পরীক্ষা নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচিত প্রশিক্ষণার্থীরা নির্দিষ্ট সময়ব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি, কনটেন্ট রাইটিংসহ ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ লাভ করবেন। প্রশিক্ষণ শেষে তারা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আয় করার সুযোগ পাবেন।

উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের কর্মকর্তারা জানান, সরকারের এই উদ্যোগের মাধ্যমে বেকার যুবকদের তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ করে তোলা এবং তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। এতে করে একদিকে যেমন বেকারত্ব কমবে, অন্যদিকে দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় অংশগ্রহণকারীরা জানান, বিনামূল্যের এই প্রশিক্ষণ কর্মসূচি তাদের জন্য একটি বড় সুযোগ। প্রশিক্ষণ শেষে তারা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নেও ভূমিকা রাখতে পারবেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...