শাহাবুদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ যে কেউ কুমিল্লার হোমনায় রাজনৈতিক বিরোধের জেরে কেন্দ্রীয় সমবায় সমিতি লি. (বিআরডিবি) চেয়ারম্যান মো. আক্তার হোসেনকে অপহরণ ও মারধর করে মুক্তিপণ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে হোমনা পৌরসভা সংলগ্ন মুক্তিযোদ্ধা ভবনের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. আক্তার হোসেন এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করে হোমনা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। এতে আল আমিন নামে এক জনকে আজ বুধবার গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম চৌধুরি বলেন, এক নম্বর আসামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬