পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ

Date:

spot_img

আলী আহসান রবি :

০৪ মার্চ ২০২৬ খ্রি.

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব দীপেন দেওয়ান-এর সাথে আজ দুপুরে তাঁর রাঙ্গামাটির বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডিআইজি (এপিবিএন) সালমা বেগম, পিপিএম, এনডিসি।

সাক্ষাৎকালে মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, সরকার শীঘ্রই ‘ফ্যামিলি কার্ড’ প্রথা চালু করতে যাচ্ছে। এই কার্ডের বিশেষ বৈশিষ্ট্য হলো, পরিবারের প্রধান হিসেবে নারীর নাম অন্তর্ভুক্ত থাকবে। তিনি গুরুত্বারোপ করে বলেন, তালিকা প্রণয়নের ক্ষেত্রে কোনো রাজনৈতিক বা দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। প্রশাসনের মাধ্যমে অত্যন্ত স্বচ্ছতার সাথে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম পরিচালনায় আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

মন্ত্রী দীপেন দেওয়ান আরও উল্লেখ করেন, আইন সবার জন্য সমান এবং বর্তমান সময়ে পাহাড়ি নারীরা আর পিছিয়ে নেই। সমাজের প্রতিটি স্তরে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য।

তিনি দেশের নারীদের পুলিশ, প্রশাসন, প্রতিরক্ষা, পররাষ্ট্র ও জুডিশিয়াল সার্ভিসের মতো গুরুত্বপূর্ণ পেশায় ক্যারিয়ার গড়ার মানসিকতা তৈরি করার ওপর গুরুত্ব দেন।

সাক্ষাৎকালে ডিআইজি (এপিবিএন) সালমা বেগম বর্তমান সরকারের সময়ে পার্বত্য জেলাসমূহের (রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান) তিন জেলায় এপিবিএন এর নতুন ইউনিট এর কার্যক্রম বিষয়ে মাননীয় মন্ত্রীকে অবহিত করেন। মন্ত্রী এ সংক্রান্ত বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। ডিআইজি সালমা পার্বত্য অঞ্চলের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় এপিবিএন-এর কার্যক্রম সম্পর্কেও মন্ত্রীকে অবহিত করেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...