দালালমুক্ত পুলিশিংয়ে আস্থা ফিরছে কিশোরগঞ্জবাসীর

Date:

spot_img

রকি হাসান, স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জের সরকারি ও বিরোধী দল—উভয় পক্ষের রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি নৈতিক ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন মোহাম্মদ আবুল কালাম ভুইঁয়া, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), কিশোরগঞ্জ মডেল থানা।

সম্প্রতি কিশোরগঞ্জ শহরের একটি অবৈধ স্থাপনা পরিদর্শনকালে, কিশোরগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম-এর উপস্থিতিতে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আপনাদের দুই বৃহৎ দলকেই বলছি—কেউ অনৈতিক আবদার বা ভিত্তিহীন অভিযোগ নিয়ে থানায় আসবেন না। অনৈতিক আবদার নিয়ে থানায় এলে আপনারাই লজ্জিত হবেন।”

স্থানীয় সচেতন মহলের মতে, ওসি আবুল কালাম ভুইঁয়ার এই বক্তব্য বাস্তবতার প্রতিফলন। দায়িত্ব গ্রহণের পর থেকে কিশোরগঞ্জ মডেল থানায় আগত ভুক্তভোগীরা আইন অনুযায়ী ন্যায়বিচার পাচ্ছেন এবং অযথা হয়রানির শিকার হচ্ছেন না।

স্থানীয় সূত্রে জানা যায়, অতীতে থানায় মামলা বা অভিযোগ করতে গেলে কিছু অসাধু দালালচক্র ভুক্তভোগীদের কাছ থেকে খরচের নামে ঘুষ দাবি করত। তবে বর্তমান ওসি’র আন্তরিকতা, দক্ষ পুলিশিং ও সরাসরি তদারকির ফলে এ ধরনের অনিয়ম উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

ওসি আবুল কালাম ভুইঁয়ার অন্যতম বড় গুণ হলো—সঠিক তদন্ত, প্রকৃত ঘটনা ও নির্ভরযোগ্য তথ্য ছাড়া কাউকে অহেতুক হয়রানি না করা। তিনি আইনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করছেন বলে সংশ্লিষ্টরা জানান।
এদিকে, কিশোরগঞ্জ মডেল থানায় এসআইসহ বিভিন্ন পদে জনবল সংকট থাকায় অনেক সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এর দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।

বর্তমানে কোনো দালাল বা মধ্যস্থতা ছাড়াই যে কেউ সরাসরি ওসি’র টেবিলের সামনে বসে নির্বিঘ্নে নিজের কথা বলতে পারছেন—এটি থানায় সেবার ক্ষেত্রে একটি ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

সচেতন নাগরিকদের বিশ্বাস, সৎ ও সাহসী কর্মকর্তা হিসেবে ওসি আবুল কালাম ভুইঁয়া কিশোরগঞ্জ মডেল থানায় দায়িত্ব পালন অব্যাহত রাখলে দল-মত নির্বিশেষে সবাই ন্যায়বিচার পাবেন। পাশাপাশি প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও ছিনতাইমুক্ত আধুনিক কিশোরগঞ্জ শহর গড়ে উঠবে—এমন প্রত্যাশা সকলের।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...