যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তিতে এমন অনেক ধারা আছে যাতে সংযোজন-বিয়োজনের সুযোগ রয়েছে- সেগুলো নিয়ে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চান বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার (৪ মার্চ) সচিবালয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাণিজ্যচুক্তিতে ইতিবাচক ও নেতিবাচক দুটি বিষয়ই আছে। এমনকি কোনো ধারা সংযোজন-বিয়োজনের সুযোগ রয়েছে চুক্তিতে। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বাড়তি শুল্ক নিয়ে রায় দিয়েছে। এ অবস্থায় বাড়তি শুল্কের বিষয়টি বিকাশমান।