পাকিস্তানে মার্কিন দূতাবাসে হামলা-সংঘর্ষ, নিহত ৬

Date:

spot_img

পাকিস্তানের বন্দরনগরী করাচিতে মার্কিন দূতাবাসের কাছে সহিংস দাঙ্গায় ছয়জন নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

আল জাজিরা ও পাকিস্তানের গণমাধ্যম বলছে, রোববার (১ মার্চ) বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করার পাশাপাশি মার্কিন দূতাবাস প্রাঙ্গনে প্রবেশের চেষ্টা করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অভিযান চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং এতে হতাহতের ঘটনা ঘটে।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে আয়োজিত এই বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে উদ্ধারকারী কর্মকর্তারা নিশ্চিত করেছেন। নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে আহতদের।

প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভকারীরা এম টি খান রোডে কনস্যুলেটের বাইরে জড়ো হয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে এবং পাথর নিক্ষেপ করে। পরিস্থিতি সামাল দিতে মারমুখী হয় পুলিশ। পরবর্তী সহিংসতা ঠেকাতে ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ রেঞ্জার বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা বাড়ানো হয় ওই এলাকায়। এক পর্যায়ে সংঘর্ষে ৬ জন নিহত হন।

এ ঘটনায় সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্জার করাচির অতিরিক্ত আইজির কাছে ঘটনার বিস্তারিত প্রতিবেদন তলব করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেয়া হবে না। তিনি প্রদেশজুড়ে সংবেদনশীল স্থাপনাগুলোর নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশও দিয়েছেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...