মহিউদ্দিন সরকার
নেত্রকোনা জেলার মদনপুরে হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি( রঃ) এঁর মাজার শরীফে ১ মার্চ ২০২৬ তারিখ রোজ রবিবার হতে ১০০২ তম বাৎসরিক ওরছ মোবারক শুরু হচ্ছে।
এ উপলক্ষে মাজার কমিটির পক্ষথেকে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে জহুরবাদ পবিত্র দরবার শরীফে গিলাপ চড়ানো ও সন্ধ্যায় বাতি ধরানো সহ বিশেষ মোনাজাতের মাধ্যমে পবিত্র ওরছ শুরু হবে।
প্রতি বছরের মত পবিত্র মাজার শরীফে দেশের বিভিন্ন এলাকা হতে কাফেলা বসবে।
এই কাফেলায় যেহেতু রমজান মাস মাজার কমিটির বেধে দেওয়া নিয়ম ও সময় অনুয়ায়ী কাফেলায় মহাজনী গান, বাউলগান, ধর্মীয়, মুর্শিদী গান পরিবেশিত হবে। পবিত্র ওরছ ১ মার্চ থেকে শুরু হয়ে ৪ মার্চ ২০২৬ পর্যন্ত আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হবে।
পবিত্র ওরছ মোবারকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরিকত পন্থী অলিপ্রেমিক মাজার ভক্তদের সমাগম হবে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬