সাইফুল ইসলাম
টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি'র সাথে ধনবাড়ী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রত্যেক দপ্তরকে স্বচ্ছ ও জবাবদিহিতার মধ্যে থেকে সর্বোচ্চ জনসেবা নিশ্চিত করতে হবে বলে মন্ত্রী নির্দেশ প্রদান করেন। পাশাপাশি মাদকমুক্ত, দখলবাজমুক্ত, টেন্ডারবাজমুক্ত ধনবাড়ী গড়তে আশা ব্যক্ত করেন। যেকোনো অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলার জন্য সকল দপ্তর প্রধানদের নির্দেশনা প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬