
সাইফুল ইসলাম
টাঙ্গাইলের মধুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন।

ডাক, টেলিযোগাযোগ মন্ত্রী বহুল প্রত্যাশিত সাথীর মোড় থেকে টুটুল ট্রেডার্স পর্যন্ত রাস্তার কাজের উদ্বোধন করেন। পরে মতবিনিময় সভায় তিনি বলেন, প্রত্যেক দপ্তরকে স্বচ্ছ ও জবাবদিহিতার মধ্যে থেকে সর্বোচ্চ জনসেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি মাদকমুক্ত ,দখলবাজমুক্ত মধুপুর গড়তে প্রয়াস ব্যক্ত করেন। যেকোনো অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলার জন্য সকল দপ্তর প্রধানদের নির্দেশনা প্রদান করেন।
এসময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।





