
রিফাত আলী, দেওয়ানগঞ্জ প্রতিনিধি
জামালপুরে দেওয়ানগঞ্জে রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতির পরিবেশে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে। দেওয়ানগঞ্জ উপজেলা ও পৌর শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এ মাহফিল অনুষ্ঠিত হয় দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর–১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
ইফতার মাহফিলে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
উপস্থিত বক্তারা পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও সমাজে শান্তিপূর্ণ সহাবস্থানের গুরুত্ব তুলে ধরেন। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।





