সাইফুল ইসলাম
পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষে টাঙ্গাইলের মধুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেনের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সর্তক করা হয়। অভিযান পরিচালনাকালে মধুপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা উপস্থিত ছিলেন।
মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন বলেন, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের স্বার্থ রক্ষা ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করতে নিয়মিতভাবে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। ভোক্তাদের স্বার্থবিরোধী কোনো অনিয়ম সহ্য করা হবে না।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬