‎টাঙ্গাইলে সরকারি সফরে ডাক, টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন

Date:

spot_img


‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম সম্প্রতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

‎আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি টাঙ্গাইল জেলায় দুই দিনের সরকারি সফরে এলেন। সফরকালে তিনি জেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন, চলমান প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা এবং স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে আলোচনা করবেন। এছাড়াও ডাক ও টেলিযোগাযোগ খাতের আধুনিকায়ন, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং গ্রাহকসেবার মানোন্নয়ন বিষয়ে মাঠপর্যায়ের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেবেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন।

‎পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণের মাধ্যমে তিনি দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...