আলমুতাছিম বিল্লাহ সবুজ, সাতক্ষীরা
সদ্য প্রকাশিত জুনিয়র বৃত্তি পরীক্ষায় আব্দুল্লাহ আল জুবায়ের কলারোয়া জি, কে, এম, কে সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় হতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। তার এই কৃতিত্বের জন্য সে সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া করে এবং শিক্ষক,সহপাঠী পিতা মাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। তার এই ধারাবাহিক সাফল্য মমতাময়ী মাকে উৎসর্গ করে জুবায়ের জানায়, আল্লাহতালার রহমত, শিক্ষকদের আন্তরিকতা সর্বপরি মায়ের অসাধারণ পরিশ্রমের ফলে আমার এ সাফল্য এসেছে। তার পিতা মোঃ আবুবকর সিদ্দিক কাজিরহাট বালিকা বিদ্যালয়ের (কলারোয়া, সাতক্ষীরা) সহকারী শিক্ষক (গনিত) এবং মা মিনারা খাতুন একজন গৃহিণী। সে পঞ্চম শ্রেনীর বৃত্তি পরীক্ষায়ও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। আব্দুল্লাহ আল জুবায়ের "দৈনিক মুখপাত্র" সাতক্ষীরা জেলা প্রতিনিধি আলমুতাছিম বিল্লাহ সবুজ এর ভাতিজা। ভবিষ্যতে সে একজন আদর্শ ডাক্তার হতে চায়।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬