মজুরি বৃদ্ধির দাবিতে চা বাগানে ধর্মঘট

Date:

spot_img

মজুরি বৃদ্ধির দাবিতে আজ শনিবার থেকে চট্টগ্রাম, সিলেটসহ সারা দেশের ২৩১টি চা বাগানে ধর্মঘটের ডাক দিয়েছে চা শ্রমিকরা।

শনিবার (১৩ আগস্ট) চা-বাগানের সব কাজ বন্ধ করে দাবি আদায়ে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সমাবেশসহ বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে অবস্থান নেয়ার জন্য প্রতিটি চা-বাগানের শ্রমিকদের আহ্বান জানিয়েছে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন।

শুক্রবার দুপুরে এক সমাবেশে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন চন্দ্র পাল এ ঘোষণা দেন।

চা শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, দৈনিক মজুরি ৩০০ টাকা বাড়ানোর দাবিতে গত ৪ দিন ধরে কর্মবিরতিসহ নানা কর্মসূচি পালন করছেন তারা। এসময় তারা বেশি কিছু দাবি বাস্তবায়নের আহবান জানান। কিন্তু বাগান মালিকরা বিষয়টি গুরুত্ব না দেয়ায় ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

এদিকে, মালিক পক্ষ বলছে, এখন চা তোলার মৌসুম। এসময় চা শ্রমিকদের এমন কর্মসূচি কাম্য নয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...