শেখ রাসেল, আশুলিয়া প্রতিনিধি:
ঢাকার সাভারের আশুলিয়ায় গলায় ফাঁস নিয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। ২৪ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক দুইটার সময়, জামগড়া ছয়তলা হাউজিং এলাকার পুরাতন কাঁচাবাজার সংলগ্ন ফরিদ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক এসআই মোঃ মাহমুদুল্লাহ, গিয়ে ১৬ বছর বয়সী সুমাইয়া নামের এক অবিবাহিত কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। নিহত সুমাইয়া বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের দরিপাড়া গ্রামের আজিজুল ইসলামের মেয়ে বলে জানান
পুলিশ সূত্রে জানা যায় প্রাথমিকভাবে এটি গলায় ফাঁস নিয়ে মৃত্যুর ঘটনা বলে ধারণা করা হচ্ছে।
এই বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুবেল হাওলাদার সাংবাদিকদের বলেন। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬