জামালপুরে কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

Date:

spot_img

এস আলম, জামালপুর :

২২ ফেব্রুয়ারি, ২০২৬

জামালপুর সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই উন্নয়ন প্রকল্পের সূচনা করা হয়।

উক্ত উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট শাহ্ মোঃ ওারেছ আলী মামুন এম.পি (মাননীয় সংসদ সদস্য, ১৪২ জামালপুর-৫ সদর)। তিনি বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রার অংশ হিসেবে স্থানীয় ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ রুহুল আমীন মিলন, সাধারণ সম্পাদক, জামালপুর সদর উপজেলা বিএনপি।

উন্নয়ন কাজের এই সূচনায় স্থানীয় মুসুল্লি ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...