
শংকর দাস পবন, ঝালকাঠি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষিতে মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মোৎসর্গকারী ভাষা শহীদদের প্রতি সংগঠনের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। অমর একুশের প্রথম প্রহরে ভাষার প্রতি ভালোবাসা, দায়বদ্ধতা ও অঙ্গীকারের প্রতীক হিসেবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রত্যয় তরুণ সংঘের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. অসীম কুমার সাহা ও উপদেষ্টা ইঞ্জি. অসীত বরন সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি যুবরাজ দাস, সিনিয়র সহ-সভাপতি শাকিল হাওলাদার রনি, সহ-সভাপতি সঞ্জয় মালী, সাধারণ সম্পাদক হৃদয় কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত মাঝি, সাংগঠনিক সম্পাদক সুদেব দত্ত, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাকিব, কোষাধ্যক্ষ উজ্জ্বল দুয়ারী, দপ্তর সম্পাদক টুটুল চন্দ, সাংস্কৃতিক সম্পাদক দীপক দেবনাথ, কার্যনির্বাহী সদস্য হৃদয় দাস ও সীমান্ত দে এবং সাধারণ সদস্য প্রদীপ দুয়ারী ও সুমন চন্দ।
ভাষা আন্দোলনের চেতনা আমাদের প্রেরণা ও শক্তির উৎস। বাংলা ভাষার মর্যাদা রক্ষা এবং সচেতন, ঐক্যবদ্ধ ও মানবিক সমাজ গঠনে আমরা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।
শ্রদ্ধায় স্মরণ, গৌরবে ধারণ—আমাদের একুশ চিরঅম্লান।





