আহসান উল্লাহ খান, স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, বিরোধী দলীয় হুইপ, মাওলানা রফিকুল ইসলাম খান এর গণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকালে উল্লাপাড়া পৌর শহরের পুরোনো বাসস্ট্যান্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী উল্লাপাড়া শাখা আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে গভীর রাতে প্রকৃত ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। শতকরা ২১ ভাগ জালভোট দেওয়া হয়েছে। শুধু তার আসনে নয় দেশের অন্তত ৫০টি আসনের ফলাফল ষড়যন্ত্র করে পাল্টে দেওয়া হয়েছে। তারপরেও তার দল এ দেশের মানুষের কথা ভেবে, দেশের কথা ভেবে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে।
রফিকুল ইসলাম বলেন, এরপরেও এই জনপদের মানুষের ভালোবাসার ভোটে আমি নির্বাচিত হয়েছি। সরকার থেকে আমার আসনের উন্নয়ন কর্মকাণ্ডসহ যেসব বরাদ্দ প্রদান করা হবে, তার সুষ্ঠু হিসাব জনসম্মুখে প্রদান করব। উল্লাপাড়ার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সব ক্ষেত্রে সমতার ভিত্তিতে উন্নয়ন নিশ্চিত করব।
দ্রুত উল্লাপাড়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান শুরুর কথা জানিয়ে সর্বস্তরের মানুষের সহযোগিতাও চান তিনি।
খান সাহেব আরোও বলেন, নির্বাচনের আগে ঘোষিত ইশতেহার বাস্তবায়নের মাধ্যমেই উল্লাপাড়ার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করা হবে। উল্লাপাড়ার উন্নয়নের জন্য আমি যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছি, তার আলোকে পরিকল্পনা গ্রহণ করা হবে। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টসহ প্রয়োজনীয় অবকাঠামো আপনাদের সাথে নিয়েই সম্পন্ন করতে চাই। এই কাজ আপনাদেরও করতে হবে।’
উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর শাহজাহান আলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শাহিনুর আলম, সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি খাইরুল আলম, দপ্তর সম্পাদক আব্দুল রারি প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও খান সাহেবের বড় ছেলে মজলুম কারা নির্যাতিত রিফাত আব্দুল্লাহ খান উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬