শেখ রাসেল, আশুলিয়া প্রতিনিধি:
আশুলিয়া থানা পুলিশ-এর একটি সফল ও সমন্বিত অভিযানে এলাকা জুড়ে আলোচিত পলাতক সন্ত্রাসী চক্রের গুরুত্বপূর্ণ সদস্য তপনসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে দেওয়া আশ্বাস অনুযায়ী রাতেই অভিযান পরিচালনা করেন থানার অফিসার ইনচার্জ রুবেল হাওলাদার-এর নেতৃত্বাধীন একটি চৌকস টিম।
পুলিশ সূত্রে জানা যায়, তপন সন্ত্রাসীদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। স্থানীয়ভাবে সে ‘সুরুজ ব্যাপারীর ছেলে’ নামেও পরিচিত ছিল। দীর্ঘদিন ধরে আশুলিয়া ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, ভয়ভীতি প্রদর্শন এবং কিশোর গ্যাং নিয়ন্ত্রণে তার সক্রিয় ভূমিকার অভিযোগ রয়েছে।
দায়িত্বশীল পুলিশ সূত্র জানিয়েছে, তপনসহ গ্রেপ্তারকৃতদের নিবিড় জিজ্ঞাসাবাদে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি অস্ত্র উদ্ধারের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এলাকায় সক্রিয় কিশোর গ্যাংয়ের অন্যান্য সদস্যদের পরিচয়, তাদের চলাচলের রুট এবং গোপন আস্তানার অবস্থান সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, এই গ্রেপ্তারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এক দোকানদার বলেন অনেকদিন ধরেই এলাকায় ভয় কাজ করছিল। রাতে দোকান বন্ধ করতে দেরি হতো। এখন মনে হচ্ছে পরিস্থিতি একটু হলেও স্বাভাবিক হবে।
আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে
কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সন্ত্রাস, অবৈধ অস্ত্র এবং কিশোর গ্যাং নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রাপ্ত তথ্য যাচাই করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সচেতন মহলের মতে, এই অভিযান শুধু একজন বা কয়েকজন সন্ত্রাসী গ্রেপ্তারের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি পুরো অপরাধ চক্র ভেঙে দেওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। দ্রুত ও কার্যকর অভিযানের জন্য আশুলিয়া থানা পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬