শেখ রাসেল, আশুলিয়া প্রতিনিধি:
ঢাকার সাভার ও আশুলিয়াকে মাদক এবং চাঁদাবাজমুক্ত করতে এবার সরাসরি জনগণের সহায়তা চাইলেন স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। তিনি এলাকার মাদক কারবারি ও চাঁদাবাজদের তথ্য তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে পাঠানোর আহ্বান জানিয়েছেন এবং তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার নিশ্চয়তা দিয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি এই আহ্বান জানান।
ফেসবুক পোস্টে তিনি লিখেন, মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজদের নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর সংগ্রহ করে আমার হোয়াটসঅ্যাপ (০১৭২২২২২২০৮) নম্বরে জানান। আপনাদের পরিচয় গোপন রাখা হবে।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, কেউ যদি মেসেজ না দিয়ে সরাসরি কথা বলে তথ্য দিতে চান যোগাযোগ করতে পারবেন।
সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল হওয়ায় এখানে মাদক ও চাঁদাবাজির দৌরাত্ম্য দীর্ঘদিনের সমস্যা। অনেকেই ভয়ে মুখ খুলতে চান না। সংসদ সদস্যের এমন সরাসরি ও প্রযুক্তিনির্ভর উদ্যোগে সাধারণ মানুষ এখন নির্ভয়ে অপরাধীদের তথ্য দিতে পারবেন বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬