পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

Date:

spot_img

মুন্সীগঞ্জ প্রতিনিধি

আজ ১৯ ফেব্রুয়ারী বেলা ১১ টায় মুন্সীগঞ্জ প্লাজার চতুর্থ তলায় সামাজিক সংগঠন জনজীবন ফাউন্ডেশনের আয়োজনে শিক্ষক, লেখক সংগঠক সামাজিক সংগঠন জনজীবন ফাউন্ডেশনের সভাপতি, নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার সহ সভাপতি, চাঁদের হাট মুন্সীগঞ্জের সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমানের পিতার ১৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ, পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সভাপতির বক্তব্যে পিতার স্মৃতিচারণ করতে গিয়ে মোঃ জিয়াউর রহমান বলেন- আমার পিতা সৎ ও কষ্টের জীবনযাপন করে গেছেন, পাঞ্জেগানা মুসল্লি ছিলেন, তাবলীগের মেহনতের মাধ্যমে মানুষকে দীনের দাওয়াত দিতেন। আমার আব্বার মাগফিরাত কামনা করে সবাই দোয়া করবেন।
আজ পবিত্র মাহে রমজানের প্রথম দিন।
মাহে রমজানের পবিত্র রক্ষায় দোয়া পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের আহবায়ক, দৈনিক জনজীবনের সহযোগী সম্পাদক, সাপ্তাহিক নিখুঁত খবরের বার্তা সম্পাদক, জনজীবন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিক্রমপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ সেলিম, জাতীয়তাবাদী শ্রমিকদল সৌদি আরব শাখার সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোঃ আতিকুর রহমান শিপন, হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এবং মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ হোসেন লিটন, নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মোঃ তাজুল ইসলাম, এপেক্স বিক্রমপুরের সাবেক সভাপতি এসএম মাসুদ রানা, জনজীবন ফাউন্ডেশনের সহ সমাজকল্যাণ সম্পাদক মোঃ মনির হোসেন মোল্লা।

এ সময় আরো উপস্থিত ছিলেন জনজীবন ফাউন্ডেশনের সহ প্রচার সম্পাদক মোঃ নূর হোসেন, মোঃ আনোয়ার হোসেন মিলন, সহ দপ্তর গাজী মাহফুজ সেলিম, মোঃ নাজমুল হাসান, সদস্য নাদিম মাহমুদ, মোঃ ছোটন প্রমুখ।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...