বকশীগঞ্জে বাজার মূল্য স্থিতিশীল রাখতে ভোক্তা অধিকার অভিযান

Date:

spot_img

বকশীগঞ্জ (জামালপুর) উপজেলা প্রতিনিধি:

পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের বিভিন্ন এলাকায় (ভারপ্রাপ্ত) ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান কালে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়া ব্যবসায়ীদের যথাযথ ভাবে মূল্য তালিকা প্রদর্শন, পণ্য ক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর জামালপুর জেলা উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করে বকশীগঞ্জ থানা পুলিশ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, রমজান মাসজুড়ে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...