বদলগাছীতে স্কুলের পিয়ন শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দেওয়ায় মারধরের শিকার

Date:

spot_img

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর বদলগাছী উপজেলার পারসোমবারী বাজারে, বেগুনজোয়ার দ্বী- মুখী উচ্চ বিদ্যালয়ে ১৮ ফেব্রুয়ারি এই ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানায়, দুইদিন আগে এক শিক্ষার্থীর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মাসেন্জারে প্রেমের প্রস্তাব দেয় স্কুলের পিয়ন মোঃ সৈকত হোসেন। একটি নয়, একে একে কয়েকটি শিক্ষার্থীর (ছাত্রী) সঙ্গে এই ঘটনা ঘটায় পিয়ন মোঃ সৈকত হোসেন। স্কুলে উপস্থিত হওয়ায় স্কুলের উপস্থিত সকল ছাত্ররা ও স্থানীয় জনতার হাতে মারধরের শিকার হন তিনি। কিছুক্ষণ পর ঘটনাস্থলে উপস্থিত হয় উপজেলা নির্বাহী অফিসার, ইসরাত জাহান ছনি ও বদলগাছী থানা অফিসার ইনচার্জ মোঃ লুৎফর রহমান। উপজেলা নির্বাহী অফিসার জানায়, পিয়ন মোঃ সৈকত হোসেন কে সাময়িক বহিষ্কার করা হয়।

অভিভাবকরা জানায়, একই স্কুলে বার বার একই ঘটনা ঘটলে আমাদের ছেলে-মেয়েদের আমরা কিভাবে পড়াশোনা করাবো। আর এরকম যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে আরও খারাপ কিছু ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসীসহ অবিভাবকবৃন্দ।
ইতিপূর্বে ওই স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক গোপন ক্যামেরায় ধারণকৃত ছাত্রীদের সঙ্গে প্রধান শিক্ষক তার রুমে ডেকে নিয়ে শীলতা হানির চেষ্টা করে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...