সাইফুল ইসলাম
টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার মেধাবী মুখ ডা. জাকারিয়া মাসুদ বাপ্পি মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করলেন। তিনি মধুপুর উপজেলাধীন শোলাকুড়ী ইউনিয়নের মো: একিন আলী মন্ডলের জ্যেষ্ঠ সন্তান।
বড়ইকুড়ী প্রাথমিক বিদ্যালয় থেকে তার শিক্ষাজীবনের হাতেখড়ি হয়। শোলাকুড়ী উচ্চ বিদ্যালয় থেকে ২০১০ সালে তিনি মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হন। ২০১২ সালে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ ৫ পেয়ে তিনি সফলতার সাথে এইচএসসি শেষ করেন। মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করে ২০১৪ সালে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এ ভর্তি হোন এবং ২০২০ সালে কৃতিত্বের সাথে এমবিবিএস সম্পন্ন করেন। ২০২২ সালে তিনি প্রথম পদক্ষেপেই সার্জারিতে এফসিপিএস পার্ট ১ পাস করেন। ঐ বছরই এমএস রেসিডেন্সি প্রোগ্রামে প্লাস্টিক সার্জারিতে প্রথম স্থান অর্জন করে মেধার স্বাক্ষর রাখেন। ৪৮ তম বিসিএস পরীক্ষায় যোগ্যতার সাথে উত্তীর্ণ হয়ে তিনি স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন হিসেবে যোগদান করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত।

সম্প্রতি তিনি তার নিজ উপজেলা 'মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, টাঙ্গাইল' এ মেডিকেল অফিসার হিসেবে পদায়িত হয়েছেন। তার এ সাফল্যে মধুপুরবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইলো। সরকারি স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ও মধুপুরের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে তিনি আন্তরিকভাবে চেষ্টা করবেন এই কামনা করছি।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬